শনিবার, ২৫ জুলাই, ২০১৫

স্মার্টফোন প্রযুক্তি

গত ১০ বছরে স্মার্টফোন প্রযুক্তির প্রচুর উন্নতি হয়েছে। আর এ উন্নয়নের ধারায় বর্তমানে এমন কিছু কাজ করা যাচ্ছে স্মার্টফোন দিয়ে, যা আগে কল্পনাও করা যেত না। এ লেখায় থাকছে তেমন কয়েকটি মজার কাজ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. ড্রোন ও খেলনা নিয়ন্ত্রণ
বাজারে এখন বেশ কিছু রিমোট কন্ট্রোল গাড়ি পাওয়া যায়। এ ছাড়াও রয়েছে রিমোট কন্ট্রোল বিমান বা ছোট ড্রোন। এগুলোর অনেকগুলোই এখন স্মার্টফোন দিয়ে চালানো যায়। স্মার্টফোন দিয়ে কিছু খেলনা নিয়ন্ত্রণ করা ছাড়াও এগুলো দিয়ে লাইভ ভিডিও দেখাও সম্ভব।

২. হোম থিয়েটার
গান শোনার জন্য ব্যবহৃত আধুনিক হোম থিয়েটারে এখন ব্যবহৃত হয় তারহীন প্রযুক্তি। আর এ প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোন অ্যাপও তৈরি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে রয়েছে আইআর ট্রান্সমিটার, যা ইউনিভার্সেল রিমোট কন্ট্রোল হিসেবেই ব্যবহৃত হয়। এটি দিয়ে কিছু হোম থিয়েটার নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া রয়েছে ওয়াইফাই ব্যবহার করা কিছু হোম থিয়েটার। এগুলো স্মার্টফোন অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।

৩. বাড়ি অটোমেশন
বাড়িতে ব্যবহৃত অটোমেটিক বা ডিজিটাল যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য স্মার্টফোন অ্যাপ ব্যবহৃত হয়। এসব যন্ত্রের মধ্যে রয়েছে আধুনিক ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিসওয়াশার ও স্মার্ট প্রযুক্তি সংযুক্ত লাইট। এর অর্থ আপনি ঘরে-বাইরে যে কোনো স্থান থেকে এ অ্যাপগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।

৪. গাড়ি
শীতপ্রধান দেশগুলোতে গাড়ির তাপমাত্রা ও অন্যান্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন। এক্ষেত্রে গাড়িতে ঢোকার কিছুক্ষণ আগেই স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা একটি জনপ্রিয় কাজ।

৫. নিরাপত্তা ক্যামেরা
নিরাপত্তার কাজে ব্যবহৃত সিসি টিভি ও অনুরূপ ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় স্মার্টফোন অ্যাপ। এ ধরনের বেশ কিছু স্মার্ট আইপি ক্যামেরা বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো ব্যবহার করে নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি এখন আগের তুলনায় অনেক সহজ।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

অটোরান অফ করুন.........কম্পিউটার রাখুন ১০০-১০০ সচল


Run-gpedit.msc
রান এটি টাইপ  করুন তারপর usearconfiguration-admin-syestem-turn of-auto play-all drive অনুসরন করুন তারপর ছবি দেখে ok করুন

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

সকল মোবইলের কোড এখাণে


সকল মোবইলের কোড এখাণে এই লিংক

কম্পিউটারের দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি সম্পর্কিত বাংলা ইবুক


যাদের নিজস্ব কম্পিউটার আছে তারা বুঝেন নিজের কাছে কম্পিউটারটা কত না মূল্যবান। তাই আমরা আমাদের কম্পিউটারকে সুস্থ্য ও সঠিকভাবে চালনার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকি। এমনই কিছু সমস্যাকে কেন্দ্র করে আমি একটি প্রবন্ধ লিখেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করছি। এর আগে আমরা একাধিক টিপস্ পেয়েছি কম্পিউটারের পারফরমেন্স বিষয়বস্তু নিয়ে। এই প্রবন্ধও এর থেকে তেমন ব্যতিক্রম নয়। তবে এতে নতুন কিছু টিপস সংযোজন করা হয়েছে। এটি একটি ১১৪ কিলোবাইটের পিডিএফ ফরম্যাটের ফাইল। আশা করি এইসব আপনাদের কাজে আসবে।

ডাউনলোড করুন।

শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি ওয়েবসাইট


http://admission24.com/ সাইটটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজের একটা ওয়েবসাইট। এতে -
ইত্যাদি অনেক তথ্য পাওয়া যাবে বাংলায়। যেমন বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কয়েকটি টপিক-
দেশ-বিদেশে ভর্তি ও পড়াশোনাঃ সিদ্ধান্ত নিন জেনেশুনে
১.রাশিয়াতে উচ্চশিক্ষা
২.নরওয়েতে উচ্চশিক্ষা
৩. যুক্তরাজ্যে উচ্চশিক্ষা
৪. যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
৫. জার্মানিতে পড়াশোনা
৬.কানাডায় পড়াশোনা
৭নরওয়েতে উচ্চশিক্ষা
৮. অস্ট্রেলিয়ায় বৃত্তিঃ অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ
৯. জাপানে বৃত্তিঃ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য
১০.ফ্রান্সে উচ্চশিক্ষা
১১.চীনে উচ্চশিক্ষা
১২.দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা
১৩. ফিনল্যান্ডে উচ্চশিক্ষা
১৪.আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা
১৫.থাইল্যান্ডে উচ্চশিক্ষা 
 আরো জানাবো পরের পোষ্ট এ